যুক্তরাষ্ট্রে নৌযান দুর্ঘটনায় ৮ জন নিহত

নৌযানে ৩১ জন লোক ছিল

ছবি : ইন্টারনেট

বিদেশ

যুক্তরাষ্ট্রে নৌযান দুর্ঘটনায় ৮ জন নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ জুলাই, ২০১৮

যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের একটি হ্রদে বৃহস্পতিবার পর্যটকদের বহন করা নৌযান ডুবে যাওয়ায় আটজন নিহত ও সাতজন আহত হয়েছে। এতে আরো অনেকে নিখোঁজ রয়েছে। নৌযানটি প্রচন্ড ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রধান একথা জানিয়েছে।

সিনহুয়া জানায়, স্টোন কাউন্টির প্রশাসনিক প্রধান দৌগ রাডার এক সংবাদ সম্মেলনে বলেন, টেবল রক লেকে এ দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে।

তিনি আরো জানান, এ নৌযানে ৩১ জন লোক ছিল। নৌযানটি হাঁস নৌকা হিসেবে পরিচিত। কারণ, নৌকাটিতে চাকা লাগানো থাকায় এটি স্থলভাগেও চলতে পারে। কৃত্রিমভাবে তৈরি করা হ্রদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads