আপডেট : ২০ July ২০১৮
যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের একটি হ্রদে বৃহস্পতিবার পর্যটকদের বহন করা নৌযান ডুবে যাওয়ায় আটজন নিহত ও সাতজন আহত হয়েছে। এতে আরো অনেকে নিখোঁজ রয়েছে। নৌযানটি প্রচন্ড ঝড়ের কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রধান একথা জানিয়েছে। সিনহুয়া জানায়, স্টোন কাউন্টির প্রশাসনিক প্রধান দৌগ রাডার এক সংবাদ সম্মেলনে বলেন, টেবল রক লেকে এ দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে সেখানে অভিযান চালাচ্ছে। তিনি আরো জানান, এ নৌযানে ৩১ জন লোক ছিল। নৌযানটি হাঁস নৌকা হিসেবে পরিচিত। কারণ, নৌকাটিতে চাকা লাগানো থাকায় এটি স্থলভাগেও চলতে পারে। কৃত্রিমভাবে তৈরি করা হ্রদটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১