ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জিবিসি-খ্রীষ্টিয়ান হেলথ্ প্রজেক্ট জয়রামকুড়া হাসাপতালে ২ টি অক্সিজেন সিলিন্ডার ও করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বন্ধন ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান কামরুল। আজ শনিবার দুপুরে হাসপাতালে দায়িত্বরত কনসালটেন্ট ডা.লুসি দারিং এর কাছে এই সামগ্রী হস্তান্তর করেন প্রকৌশলী কামরুজ্জামান কামরুল।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. সারোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী কামরুজ্জামন বলেন, সারা দেশের মতো হালুয়াঘাটে ও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতে এই হাসপাতলে ২ টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ সহয়তা এবং করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। এই হাসপাতালে পার্শবর্তি কয়েক উপজেলা থেকে প্রতিদিন রোগীরা আসে চিকিৎসা নিতে।
কনসালটেন্ট ডা.লুসি দারিং বলেন,এমন পরিস্থিতিতে ফাউন্ডেশনটির উদ্যোগে ২ টি অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। এতে বড় উপকার হলো।





