নরসিংদীতে কোভিড হাসপাতালে বসুন্ধরা গ্রুপের ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

নরসিংদীতে কোভিড হাসপাতালে বসুন্ধরা গ্রুপের ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই, ২০২১

করোনার মহামারিতে দেশের ক্রান্তি লগ্নে মানুষের সুরক্ষায় নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ । শনিবার বিকাল ৪টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য একশত অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ল্যান্ড ডেভেলপমেন্ট এর প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান তুহিন এসব সিলিন্ডার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর কাছে হস্তান্তর করেন।

বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ল্যান্ড ডেভেলপমেন্ট এর প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান তুহিন বলেন,দেশের মানুষরে প্রতিটি সংকটময় মুহুর্ত্তে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে ছিল। এরই ধারাবাহিকতায় করোনার মাহামারিতে মানুষের সুরক্ষায় প্রান্তিক জনগোষ্টিকে খাদ্য দ্রব্য দিয়ে সহায়তা করা হয়েছে। কভিড ফ্রন্টলাইনারদের হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এই মুহুর্ত্তে হাসপাতাল গুলোতে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। দেশেরে বিভিন্ন জেলায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের ন্যায় নরসিংদীতেও বর্তমানে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কোভিড হাসপাতালে আসনের তুলনায় রোগীর সংখ্যা বেশি। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। হাসপাতালে সেন্টাল অক্সিজেন না থাকার কারণে আমাদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের চিকিৎসা করতে হচ্ছে। কিন্তু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবেলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

এসময় সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূইঁয়া, বসুন্ধরা গ্রুপের জিএম ( টাউন প্ল্যানার) মোহাম্মদ মামুনুর রশিদসহ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads