বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০২১

ব্যক্তি উদ্যেগে হালুয়াঘাট জয়রামকুড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জিবিসি-খ্রীষ্টিয়ান হেলথ্ প্রজেক্ট জয়রামকুড়া হাসাপতালে ২ টি অক্সিজেন সিলিন্ডার ও করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে বন্ধন ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান কামরুল। আজ শনিবার দুপুরে হাসপাতালে দায়িত্বরত  কনসালটেন্ট ডা.লুসি দারিং এর কাছে  এই সামগ্রী হস্তান্তর করেন প্রকৌশলী কামরুজ্জামান কামরুল। 

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  মো. সারোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী কামরুজ্জামন বলেন, সারা দেশের মতো  হালুয়াঘাটে ও করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতে এই হাসপাতলে ২ টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ সহয়তা এবং করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। এই হাসপাতালে পার্শবর্তি কয়েক উপজেলা থেকে প্রতিদিন রোগীরা আসে চিকিৎসা নিতে।

কনসালটেন্ট ডা.লুসি দারিং বলেন,এমন পরিস্থিতিতে ফাউন্ডেশনটির উদ্যোগে ২ টি অক্সিজেন সিলিন্ডার উপহার পাওয়া সত্যিই স্বস্তির বিষয়। এতে বড় উপকার হলো। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১