দিনাজপুরের হিলিতে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ শেফালী বেগম (৪০) নামের এক মহিলাকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শেফালী বেগমকে তার বালুরচর এলাকার বাড়ী থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
শেফালী বেগম উপজেলার বালুরচর এলাকার হাসান আলীর স্ত্রী।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ এ খবর নিশ্চিত করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।





