আপডেট : ০৪ January ২০২০
দিনাজপুরের হিলিতে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ শেফালী বেগম (৪০) নামের এক মহিলাকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শেফালী বেগমকে তার বালুরচর এলাকার বাড়ী থেকে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। শেফালী বেগম উপজেলার বালুরচর এলাকার হাসান আলীর স্ত্রী। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ এ খবর নিশ্চিত করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১