সারা দেশ

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি ও সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ শাহাদৎ হোসেন শাহ্্, দিনাজপুর জেলা প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুর্নীতি বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল প্রশাসনিক ভবনের সম্মুখ হতে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস ও এর সামনের রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্ব র‌্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য্য বলেন, বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। এ লক্ষ্যেই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। শুদ্ধাচার ও জবাবদিহিতা মূলক প্রশাসনিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমাদেরকেও তার এই জিরো টলারেন্স নীতিকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads