নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর এলাকায় গতকাল শুক্রবার রাতে এক শিক্ষক ও তার পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষক আঃ রহিম বাদী হয়ে শনিবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাদীপুর ইউনিয়ন দরগাবাড়ী এলাকার আঃ রহিম। তিনি বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরী করে আসছেন। একই এলাকার রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মনমালিন্য চলে আসছে। এ বিষয় নিয়ে গত কয়েকদিন যাবৎ শিক্ষক পরিবারকে হুমকি দিয়ে আসছে। এর জের ধরে শুক্রবার রাতে ৫/৭ জন দেশীয় তৈরী অস্ত্র সহ লাঠি সোটা নিয়ে শিক্ষক আঃ রহিম ও তার স্ত্রী সহ ১২ বছরের ছেলের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে। আহতদের জন্য শিক্ষক ও তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আঃ রহিম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত শিক্ষক আঃ রহিম জানান, হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।
তালতলা তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, শিক্ষক ও তার পরিবারের সদস্যদের উপর হামলার সত্যতা পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





