জাতীয়

রাজধানীতে আ.লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ এপ্রিল, ২০২১

পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া উমামা বেগম কনক (৪৫) পরিচয় মিলেছে। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

গতকাল শুক্রবার রাত ১২ টার দিকে ডিওএইচএসের ৪ নম্বর এভিনিউয়ের ৪ নম্বর রোডের ৭৩/৭৫ নম্বর অ্যাপার্টমেন্টের ডি/৩ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় কনককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

নিহতের বোন জামাই বাবুল জানান, ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। দেশে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করে। যতটুকু জেনেছি ব্যবসায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে জানতে পারিনি।

পল্লবীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পারিবারিক কলহে রাতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন স্বামী। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহতের স্বামী জাপান থাকতেন। পাঁচ বছর আগে দেশে আসেন। বর্তমানে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। ফ্ল্যাট নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কোপায়।
‌
এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads