'পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টি সম্মত খাবার' এই স্লোগানকে ধারণ করে নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলা।
রোববার সকালে সেনবাগ উপজেলার পরিষদ চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসানল কর্মকর্তা মো. জোবায়ের আলম, সেনবাগ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, নোয়াখালী জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল প্রমুখ।
সকালে উপজলো পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি পরিষদ চত্বরে এসে ফিতা কেট মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি মোরশেদ আলম।
মেলায় ফলজ, বনজ ও ওষুধীসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত স্টল বসেছে।





