সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে নয় কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি অভিযানিক দল।
গতকাল শুক্রবার রাতে র্যাব-১২ স্পেশাল কোম্পানি জেলার ঐ উপজেলার গদাইপুরে এই অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, গাইবান্ধা জেলার হাতিবান্ধা উপজেলার বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তৌহিদুল ইসলাম ও একউ উপজেলার আমজন পূর্বপাড়ার খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম।
শনিবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল শুক্রবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর সিমলা জোরপুড় ঢালের পাড়ে অভিযান চালায়। এসময় নয় কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ও তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





