বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২১

সিরাজগঞ্জে নয় কেজি গাজাসহ গ্রেপ্তার ২


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে নয় কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল। 

গতকাল শুক্রবার রাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি জেলার ঐ উপজেলার গদাইপুরে এই অভিযান পরিচালনা করে। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, গাইবান্ধা জেলার হাতিবান্ধা উপজেলার বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তৌহিদুল ইসলাম ও একউ উপজেলার আমজন পূর্বপাড়ার খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম।

শনিবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল শুক্রবার রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গদাইপুর সিমলা জোরপুড় ঢালের পাড়ে অভিযান চালায়। এসময় নয় কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ও তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১