মানিকঞ্জের সাটুরিয়ায় কৃষি প্রনোদনা কর্মসূচি খরিপ ১/২০২১-২২এর অওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা চত্ত্বরে এ বিতরণ কার্যক্রম আনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৮০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা উক্ত বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধান এর বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।





