সারা দেশ

সাভারে অজ্ঞাত যুবকের পা কাটা লাশ উদ্ধার

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২২

সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে পা কাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের ভেতর খেলার মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবকের পরনে ছিল লাল পলো শার্ট ও হাফ প্যান্ট। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস জানান,  কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের লাশ দেখতে পায় কৃষকরা। থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি  ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ক্রিকেট খেলার একটি স্টাম্প পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তুলে এনে ওই জঙ্গলে তাঁকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  এছাড়া থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads