সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি

বাংলাদেশ

সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২৯ হাজার ৫৫৫ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ জুলাই, ২০১৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ’-এর লিখিত পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে।  এতে উত্তীর্ণ  হয়েছেন ২৯ হাজার ৫৫৫ জন। গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ ধাপে পরীক্ষাটি শেষ হয়। লিখিত পরীক্ষায় ৬ লাখ ১৬ হাজার ৬৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ হলেও আইনি জটিলতায় এতদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটেও (www.dpe.gov.bd)  উত্তীর্ণদের রোল নম্বর পাওয়া যাবে। উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন কোটায় অংশগ্রহণকারীদের সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে নিজ নিজ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করবেন। এসব কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় মূলকপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মৌখিক পরীক্ষা বোর্ডে দেখানোর জন্য সব মূল সনদ, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে এবং প্রার্থীদের অনুকূলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads