টাঙ্গাইলের মির্জাপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের নির্দেশনা অমান্যের দায়ে ৯ দোকানি ও পথচারীকে অর্থদন্ড করা হয়েছে।
আজ শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে মির্জাপুর পৌরসদর এলাকায় উপজেলা প্রশাসন ও র্যাবের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে দোকান ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৯ জন দোকানি ও পথচারীকে ৩২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
এসময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইল র্যাব-১২’র পুলিশ পরিদর্শক মো. মাসুদ মিয়াসহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





