বাংলাদেশের খবর

আপডেট : ২৪ July ২০২১

সরকারি নির্দেশনা অমান্য : ৩২ হাজার টাকা অর্থদন্ড


টাঙ্গাইলের মির্জাপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের নির্দেশনা অমান্যের দায়ে ৯ দোকানি ও পথচারীকে অর্থদন্ড করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে মির্জাপুর পৌরসদর এলাকায় উপজেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে দোকান ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৯ জন দোকানি ও পথচারীকে ৩২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

এসময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, টাঙ্গাইল র‌্যাব-১২’র পুলিশ পরিদর্শক মো. মাসুদ মিয়াসহ র‌্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১