শ্রমিকদের ওপর হামলা: ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

শ্রমিকদের ওপর হামলা: ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২১

বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর মাহিন্দ্র মালিক ও শ্রমিক কর্তৃক হামলা ও মালামাল লুটের প্রতিবাদে ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, সোমবার রাতে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির অনেকগুলো গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে মালামাল লুট ও বাস শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশাল মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি সুমন মোল্লার নেতৃত্বে একদল শ্রমিক।

এ ঘটনায় ঝালকাঠির বাসশ্রমিকরা নিরাপত্তহীনতার কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের সাথে বরিশাল ও পিরোজপুরের বাসশ্রমিক সংগঠনরে নেতারাও একত্বতা পোষণ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এ ঘটনায় বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads