আপডেট : ২৩ March ২০২১
বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির বাস শ্রমিকদের ওপর মাহিন্দ্র মালিক ও শ্রমিক কর্তৃক হামলা ও মালামাল লুটের প্রতিবাদে ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, সোমবার রাতে রুপাতলী বাসটার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির অনেকগুলো গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে মালামাল লুট ও বাস শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশাল মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি সুমন মোল্লার নেতৃত্বে একদল শ্রমিক। এ ঘটনায় ঝালকাঠির বাসশ্রমিকরা নিরাপত্তহীনতার কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের সাথে বরিশাল ও পিরোজপুরের বাসশ্রমিক সংগঠনরে নেতারাও একত্বতা পোষণ করে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এ ঘটনায় বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১