লক্ষ্মীপুরে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যু’র অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লক্ষ্মীপুরে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যু’র অভিযোগ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০১৯

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় মো. বাবুল হোসেন নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এসময় রোগীর স্বজনরা হাসপাতাল ভাংচুরের চেষ্টা করে। খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মো: বাবুল হোসেন পৌর শহরের ১নং ওয়ার্ডের সাহাপুর এলাকার কালা মিয়ার ছেলে।

স্বজনরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বাবুলের বুকে ব্যথা উঠে। তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে মেডিসিন কনসালটেন্ট ডা. মোহাম্মদ সালাহ উদ্দিনকে দেখানোর পর তিনি ভবানী প্রসাদের কাছে প্রেরণ করেন।

এসময় হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের কনসালটেন্ট ডা: ভবাণী প্রসাদ রায় হাসপাতালে ছিলেন না। তিনি ব্যস্ত ছিলেন প্রাইভেট ক্লিনিকে এমন অভিযোগ রোগীর স্বজনদের। একই সাথে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্যরাও ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রাইভেট ক্লিনিকে রোগী স্থানান্তর করে বাণিজ্য করার অভিযোগ করেন। স্বজনদের দাবি চিকিৎসকদের অবহেলায় বাবুলের মৃত্যু হয়েছে।

জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ দুঃখ প্রকাশ করে বলেন, কোন মৃত্যুই আমাদের কাম্য নয়, ঘটনার সময়ে দায়িত্বরত চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads