নরসিংদীর মনোহরদীতে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে উপজেলা ছাএলীগ। এই উপলক্ষে আজ সোমবার সকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ী এস.এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাএলীগের সভাপতি সাইদুর রহমান শফিকুল ৫০০ পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জুয়েল, চন্দনবাড়ী এস.এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন আকন্দ, বিদ্যালয়ের গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মনোহরদী উপজেলা ছাএলীগের সভাপতি সাইদুর রহমান শফিকুল এস.এস.সি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যত। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং প্রতিটি ক্ষেএে আলোকিত মানুষের পরিচয় দিবে।





