রমজান মাস উপলক্ষে নিত্য পণ্য বিতরণ করলো ইউরো ফেমাস ক্লাব

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রমজান মাস উপলক্ষে নিত্য পণ্য বিতরণ করলো ইউরো ফেমাস ক্লাব

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৯ এপ্রিল, ২০২১

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ডে ইউরো ফেমাস ক্লাবের আয়োজনে ও হাজী বায়রাত মিয়ার সৌজন্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে কষাইটুলি নগরমাতৃসদন কেন্দ্রে

এলাকার অসহায় ও গরীব মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে এসকল সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আয়োজনের ব্যবস্থাপক মো. রাহাত মিতু বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা ৩২ নং ওয়ার্ডের কষাইটুলি, মোহরটুলি,বাদামতলীসহ এলাকার প্রায় দুই হাজারের অধিক অসহায় ও গরীব পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলু, পিয়াজ,খেজুরসহ নিত্যপন্য বিতরন করেছি। পুরো রমজান মাস জুড়ে এ ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রাখবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads