আপডেট : ০৯ April ২০২১
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ডে ইউরো ফেমাস ক্লাবের আয়োজনে ও হাজী বায়রাত মিয়ার সৌজন্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে কষাইটুলি নগরমাতৃসদন কেন্দ্রে এলাকার অসহায় ও গরীব মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে এসকল সামগ্রী বিতরণ করা হয়। এসময় আয়োজনের ব্যবস্থাপক মো. রাহাত মিতু বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা ৩২ নং ওয়ার্ডের কষাইটুলি, মোহরটুলি,বাদামতলীসহ এলাকার প্রায় দুই হাজারের অধিক অসহায় ও গরীব পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলু, পিয়াজ,খেজুরসহ নিত্যপন্য বিতরন করেছি। পুরো রমজান মাস জুড়ে এ ত্রাণ সামগ্রী বিতরন অব্যাহত রাখবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১