ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ৩৫৩ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল বৃহস্পতিবার রাতে কোতোয়ালী ও ফুলপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নগরীর বিপিন পার্কের সামনে ও জেলার ফুলপুর থানাধীন খারইপাড় থেকে ৩২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোখলেছুর রহমান স্বপন মিয়া (২৪), কামাল হোসেন (২৫), আকাশ মিয়া (২৫), রাশেদুল ইসলাম (২২) ও নগরীর সিকে ঘোষ রোডস থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাদিম হাসান ওরফে পংকজ (২৯),আনোয়ার হোসেন (২৮)কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিসুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





