মুন্সিগঞ্জে তিন ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা 

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সিগঞ্জে তিন ইটভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইট ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইট ভাটা পরিচালনা করার দায়ে দুই ইউনিয়নের তিনটি ইট ভাটাকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। 

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বালুরচর ও বাসাইল ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চলে। 

জানা যায়, মেসার্স নসিব ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে ৩ লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, তিনটি ইট ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইট ভাটা চালাচ্ছিল। এছাড়া কৃষি জমিও ইট ভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল। এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট ফায়ার সার্ভিসের সদস্যরা বিনষ্ট করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads