আপডেট : ১৬ February ২০২১
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইট ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইট ভাটা পরিচালনা করার দায়ে দুই ইউনিয়নের তিনটি ইট ভাটাকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বালুরচর ও বাসাইল ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চলে। জানা যায়, মেসার্স নসিব ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে ৩ লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, তিনটি ইট ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইট ভাটা চালাচ্ছিল। এছাড়া কৃষি জমিও ইট ভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল। এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট ফায়ার সার্ভিসের সদস্যরা বিনষ্ট করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১