মানিকগঞ্জের দেড়গ্রাম থেকে ৩ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
আজ শনিবার (২৪ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের দেড়গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী জিন্নাহ (৬০) মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকার মৃত কিয়াজুদ্দিনের ছেলে।
র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এ এসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





