মানিকগঞ্জের দৌলতপুরের সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে পুরুষ চারজন, নারী দুইজন ও একজন শিশু রয়েছে।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকার এই দুর্ঘটনা ঘটে।
অটোরিকশার নিহত ৬ যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশার চালক।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দৌলতপুর থানার ওসি রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





