রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রতীকী ছবি

সারা দেশ

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২০

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।তিনি কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়েন।

নিহত নজরুল ইসলাম শিবপুর উপজেলার খৈনকুড় এলাকার মৃত মোগল মিয়ার ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম মিয়া জানান, সকালে হাটুভাঙ্গা রেলক্রসিং পারাপারের সময় কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়। ধারনা করা হচ্ছে অসতর্কভাবে চলাচলেরকারণে ট্রেনেকাটাপড়েছে। তার সাথে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় পাওয়া গেছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads