উন্নয়নের প্রতীক নৌকা মার্কা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর ভোলা ৪ আসনের চরফ্যাশন ও মনপুরার মানুষের উন্নয়নের অগ্রদুত বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ফের নৌকা মার্কায় আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন।
আজ বুধবার দুপুরে চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে নির্বাচনী প্রচারণায় চলচ্চিত্র শিল্পী ফেরদাউস, রিয়াজ, অপু বিশ্বাস, ইমন ও পপি বিশ্বাস এভাবে মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান।
এসময় চিত্রনায়ক ফেরদাউস বলেন, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল এবং আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে চরফ্যাশন ও মনপুরার মাটি ছিল বঙ্গবন্ধুর ঘাটি।
এ সময় চলচ্চিত্র তারকাদের সঙ্গে ছিলেন ভোলা-৪ আসনের প্রার্থী উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, নির্বাচন সমন্বয়কারী ইউনুছ আল মামুন, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষন দেবনাথ।
চরফ্যাশন স্কয়ারে তারকাদের দেখতে হাজার হাজার মানুষ সমাবেত হোন।
এর আগে তারকারা হেলিকপ্টার যোগে চরফ্যাশনে পৌছান এবং উপমন্ত্রীর খামার বাড়ীতে যান । পরে তারা উপমন্ত্রীর সাথে চরফ্যাশনের শশীভুষন,দক্ষিন আইচাসহ বিভিন্ন পথসভায় নৌকার প্রচারাভিযানে অংশ নেন।





