কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে আমিনুর রহমান নামের এক ব্যক্তির ২ রুম বিশিষ্ট ৩০ হাত দৈর্ঘ্যরে একটি টিনসেট ঘর পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়াল ঘরে থাকা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে গোয়াল ঘরে থাকা তিনটি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
বাড়ির মালিক আমিনুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তার আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।





