বিমানে দেশের পথে তিন শতাধিক যুক্তরাষ্ট্রের নাগরিক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

বিমানে দেশের পথে তিন শতাধিক যুক্তরাষ্ট্রের নাগরিক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণের মধ্যে বিশেষ ব্যবস্থায় বিদেশিদের বাংলাদেশ ছাড়ার ধারাবাহিকতায় এবার তিন শতাধিক যুক্তরাষ্ট্রের নাগরিক নিজ দেশের পথে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার রাত ১২টা ৫২ মিনিটে অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হন।

এর আগে তিন দফায় নয় শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরে গেছেন। মঙ্গলবারই যুক্তরাজ্যের ২৫৪ জন এবং তুরস্কের ১৫৪ জন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এর আগে গত সপ্তাহে ১২৩ জন জার্মান নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে রওনা হন।

তার কয়েক দিন আগে ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিকও।

এছাড়াও সপ্তাহখানেক আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন এবং ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

বর্তমানে শুধু চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads