ক্যাম্পাস

বারি’ তে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত

  • ''
  • প্রকাশিত ১৮ অক্টোবর, ২০২৩

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ (১৮ অক্টোবর) বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ”শেখ রাসেল দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের শেখ রাসেল দিবস ২০২৩ পালনের প্রতিপাদ্য ”শেখ রাসেল দীপÍময়, নির্ভীক নির্মল দুর্জয়”।

দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন, আনন্দ র‌্যালি, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও শেখ রাসেল এর জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা, বিশেষ মোনাজাত/প্রার্থনা।

সকালে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য পরিচালকবৃন্দকে সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বারি’র প্রধান কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বারি’র মহাপরিচালক। পরে বারি’র মহাপরিচালকের নেতৃত্বে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শ্রমিক ও শিক্ষার্থীবৃন্দকে সাথে নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

 আনন্দ র্যালিটি বারি’র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বারি’র প্রধান কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটা হয়। এরপর আনন্দ শিশু কানন ও বিএআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও শেখ রাসেল এর জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদ যোহর বারি জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads