বাউফলে পুকুরে মিলল নবজাতকের লাশ

প্রতীকী ছবি

সারা দেশ

বাউফলে পুকুরে মিলল নবজাতকের লাশ

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, ২০২১

পটুয়াখালীর বাউফলে বীরপাশা গ্রামে একটি পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় ফিরোজ আলম চৌকিদার জানান, গ্রামের আবদুল হক হাওলাদার বাড়ির সামনের পুকুরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। বাউফল থানার পুলিশ জানায়, স্থানীয়দের ধারণা কারো অবৈধ সম্পর্কের ফসল নবজাতক ছেলে সন্তানের ওই লাশ। কারো থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads