বগুড়া পুলিশ লাইন্স স্কুলের পরিচ্ছন্নতা অভিযান

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নে

বগুড়া পুলিশ লাইন্স স্কুলের পরিচ্ছন্নতা অভিযান

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়ন শুরু করলো বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চত্বরে এই অভিযান পরিচালনা করেন। প্রতি বৃহস্পতিবার এই অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রতিষ্ঠান প্রধান।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ঘোষণা দেন ‘পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিচ্ছন্ন জাতি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর লক্ষ্যে কাজ করা হবে। সেই লক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। সেই নির্দেশ বাস্তবায়নে বগুড়ায় প্রথম কাজ শুরু করলো বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, শিক্ষার্থীদের মাঝে এই তথ্য দেওযা হচ্ছে যে সুস্থ-স্বাভাবিক ও নিরোগ থাকতে হলে পরিবেশকে ভালো রাখতে হবে। যেটি শিক্ষা মন্ত্রণালয়েরও নির্দেশ। সেই নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads