পটুয়াখালী প্রতিনিধি:
" বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ " এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য রেলী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে মেলা প্রঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা মোঃ নূর কুতুবুল আলম। পরে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এসময় রেলী ও আলোচনা সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





