সারা দেশ

বৈষম্য বিরোধী ছাত্রের তোপের মুখে পরানপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

  • ''
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বৈষম্য বিরোধী ছাত্রের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন মান্দা উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান । বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পদত্যাগ করেন তিনি।

জানা যায়, পরাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাহফুজুর রহমানকে নিজ কার্যালয়ে পেয়ে পদত্যাগ করতে বাধ্য করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্রের তোপের মুখে পড়ে প্রথমে তিনি ইউনিয়ন পরিষদের প্যাডে স্বাক্ষর করে দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর পদত্যাগপত্রের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পদত্যাগপত্রে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ রয়েছে।

ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে উল্লেখ করে ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘আমি সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের কাজ নিয়োজিত ছিলাম।

এরপর সাড়ে ১০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রেরা এসে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলে। আমি রাজি হইনি। স্বাক্ষর না করলে বাহির অনেক লোকজন আছে ও মারার হুমকি দেয় তারা। পরে ইউনিয়ন পরিষদের প্যাডে স্বাক্ষর করে নেয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, পরানপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগপত্রটি বৈষম্য বিরোধী ছাত্র ও গ্রাম্য পুলিশ দিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে করেছেন, এমন উল্লেখ আছে। পদত্যাগপত্রটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

তিনি আরো বলেন, ‘চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads