নড়াইলের লোহাগড়ায় নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ৯ সেপ্টেম্বর, ২০২০

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে মধুমতি নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসী এ মানববন্ধন আয়োজনের করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মঙ্গলপুর গ্রামের মোল্যা শাহাদত হোসেন, সিরাজ মোল্যা, মুজিবর মোল্যা, শেরআলী, জোসনা বেগম, মনিরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, নড়াইলের মঙ্গলপুর গ্রামে প্রায় ২০ বছর ধরে মধুমতি নদী ভাঙন অব্যাহত রয়েছে।এতে কৃষি জমি ও বাড়িঘর হারিয়ে এলাকার দেড় শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। এছাড়া চর মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বর্তমানে ভাঙনের মুখে রয়েছে। স্থানীয়রা এখানে দুই কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads