ঘোড়াঘাট ইউএনও উপর হামলার প্রতিবাদে শিবালয়ে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঘোড়াঘাট ইউএনও উপর হামলার প্রতিবাদে শিবালয়ে মানববন্ধন

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর পিতা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আজ বুধবার মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে।

কর্মসূচিতে উপজেলা এসি (ল্যান্ড) ফারাশিদ বিন ইমাম সভাপতিত্ব করেন।

উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু প্রধান অতিথি ছিলেন। ডেপুটি কমান্ডার আবুল কাশেম, আমজাদ হোসেন মাষ্টার, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, শাহিনুর ইসলাম, সুজন মিয়া, দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads