নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক দুই

ছবি: বাংলাদেশের খবর

অপরাধ

নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক দুই

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

নরসিংদীতে ইফা ডায়াগনোস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায়  ডায়াগনোস্টিক সেন্টারের এক পরিচালকসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ইফা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক শহরের ব্রাহ্মণপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।

আটককৃতরা হলেন- ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দিদারুল কবির পাঠান ও কর্মচারী লিটন মিয়া।

নিহত নবজাতকের বাবা আশরাফুল আলম রিপন বলেন, সোমবার বিকেলে প্রসব ব্যাথা উঠলে আমার গর্ভবতী স্ত্রী রুপালীকে ইফা ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যান কেন্দ্রের চিকিৎসক অসীম কুমার ভৌমিক সিজারিয়ান এর মাধ্যমে শিশুর প্রসব করান। কিন্তু অপারেশন থিয়েটার থেকে তার নাভীতে কড না লাগিয়ে বের করে ফেলে। একই সাথে প্রসবের পর নবাজাতকে  প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়নি।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে তারা কড লাগানোর জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এরপর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায়, বাচ্চা আর স্ত্রী টেবিলে পড়ে আছে। পরে বাচ্চাটাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কবর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়েরের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads