নতুন ধারাবাহিক ‘চিটিং মাস্টার’

নতুন ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ এর একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

নতুন ধারাবাহিক ‘চিটিং মাস্টার’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০১৮

‘চিটিং মাস্টার’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক শুরু হচ্ছে আরটিভিতে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। আজ থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, ডা. এজাজুল ইসলাম, নাফিজা জাহান, নাদিয়া নদী, ফারুক আহমেদ, শামীমা তুষ্টি, মনিরা মিঠু, এ্যানি খান, আ খ ম হাসান, আরফান আহমেদ, প্রাণ রায়সহ অনেকে।

গল্পে দেখা যাবে পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারের একজন মোবারক আলী। তিনি বেশ টাকা-পয়সার মালিক। তার উত্তরায় ছয়তলা একটা বাড়ি আছে। পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে উত্তরার বাড়িতে এসে ওঠেন। মোবারকের দুই মেয়ে। সোনিয়া ও জিনিয়া। সোনিয়ার সঙ্গে মোবারকের আড়তের ম্যানেজার শাহাজাদার সম্পর্ক হয়। সেই সম্পর্ক জানাজানি হলে মোবারক শাহাজাদাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত করেন। এমনকি শাহাজাদাকে জেল পর্যন্ত খাটতে হয়। এ নিয়ে পরিবারের মধ্যে বিরাট অশান্তি। এগিয়ে যায় গল্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads