রনির শ্লোগান-২

পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

রনির শ্লোগান-২

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০১৮

কথা, সুর ও সঙ্গীতের সমন্বয় থাকলেও গানকে গান বলতে চান না আসাদুজ্জামান রনি। রনি তার কণ্ঠে ধরা কথামালার নাম দিয়েছেন শ্লোগান, যে গানে দেশ ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে; যে গানে প্রতিবাদ থাকে; স্বদেশ প্রেমের তেজস্বী স্বর থাকে। শহীদ মিনারের সুরক্ষা ও স্থায়ী শ্রদ্ধাবোধের কথা মনে করিয়ে দিতে প্রকাশ পায় তার প্রথম শ্লোগান ‘বিদ্বেষী’। তার এ শ্লোগান প্রতিবাদের ভাষা হয়ে ফিরেছে মানুষের মুখে মুখে। প্রশংসিত সেই শ্লোগানের সূত্র ধরে এবার শ্লোগান সিরিজের দ্বিতীয় পরিবেশনা আসছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই শ্লোগানের নাম দিয়েছেন মা’র নাম বাংলাদেশ।

নতুন এই শ্লোগানে স্বদেশভূমি পাহারার কথা যেমন উপস্থিত, তেমনি উপস্থিত মা-মাটি আর পতাকার ঘ্রাণ, সাগর-রুনির খুনের বিচারসহ দেশে বিদ্যমান সব অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।

পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে। লাল-সবুজ পতাকার ক্রীতদাস হয়ে বাঁচার আকুতি নিয়ে, স্বপ্নপূরণের দায়বদ্ধতায় শ্লোগানমুখর থাকতে চাওয়া রনির দ্বিতীয় শ্লোগান পাওয়া যাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

অডিও ও ভিডিও নির্দেশনা সমন্বয় করেছে ব্যান্ড শ্লোগান। মা’র নাম বাংলাদেশ-এর সুর করেছেন যাদু রিছিল, লেখা ও কণ্ঠ আসাদুজ্জামান রনি নিজেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads