দুর্গাপুরে বালুবাহী লরি উল্টে চালক নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে বালুবাহী লরি উল্টে চালক নিহত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাবার সময় অতিরিক্ত বালু বোঝাই লরি উল্টে চালক দ্বীন ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সোমেশ্বরী নদীর আগার বালু ঘাটে (১নং ঘাটে) এ দুর্ঘটনাটি ঘটে । নিহত চালক পৌর শহরের বালিকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাওয়ার সময় ডাইভারশনে অন্য আরেক চালকের লরি গাড়ির পিছনের চাকা আটকে যায় । এই সময় চালক দ্বীন ইসলাম গাড়িটিকে তুলে দিতে নিজেই চালকের আসনে বসেন। কিন্তু গাড়িতে অতিরিক্ত বালু বোঝাই থাকায় সামনের অংশ উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে নেয়ার পথে তার মৃত্যু হয় ।

এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন ‌।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads