আপডেট : ০৬ August ২০২০
নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাবার সময় অতিরিক্ত বালু বোঝাই লরি উল্টে চালক দ্বীন ইসলাম (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সোমেশ্বরী নদীর আগার বালু ঘাটে (১নং ঘাটে) এ দুর্ঘটনাটি ঘটে । নিহত চালক পৌর শহরের বালিকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাওয়ার সময় ডাইভারশনে অন্য আরেক চালকের লরি গাড়ির পিছনের চাকা আটকে যায় । এই সময় চালক দ্বীন ইসলাম গাড়িটিকে তুলে দিতে নিজেই চালকের আসনে বসেন। কিন্তু গাড়িতে অতিরিক্ত বালু বোঝাই থাকায় সামনের অংশ উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে নেয়ার পথে তার মৃত্যু হয় । এব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১