দিনাজপুরে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত  ২

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দিনাজপুরে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২০

দিনাজপুরের বিরলে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজার দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাবু (২৫) বিরল উপজেলার চককাঞ্চন (নতুনপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ও রাব্বী (২৫) তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের পুত্র। তারা দুজনেই মটরসাইকেল আরোহী ছিলেন।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা বাজার দিঘী নামক স্থানে বোচাগঞ্জ থেকে আশা একটি এ্যাম্বুলেন্স দিনাজপুরে যাওয়ার পথে অপর দিক থেকে আসা মটরসাইকেলের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স ড্রাইভার পালিয়ে গেছে।

নিহত ২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads