আপডেট : ০৭ March ২০২০
দিনাজপুরের বিরলে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজার দিঘী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লাবু (২৫) বিরল উপজেলার চককাঞ্চন (নতুনপাড়া) গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ও রাব্বী (২৫) তেঘরা (মহেশপুর) গ্রামের মতিউর রহমানের পুত্র। তারা দুজনেই মটরসাইকেল আরোহী ছিলেন। বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা বাজার দিঘী নামক স্থানে বোচাগঞ্জ থেকে আশা একটি এ্যাম্বুলেন্স দিনাজপুরে যাওয়ার পথে অপর দিক থেকে আসা মটরসাইকেলের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ২ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স ড্রাইভার পালিয়ে গেছে। নিহত ২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১