টঙ্গীবাড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে আড়িয়ল ও বালিগাঁও দুইটি ইউনিয়নের একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আর সেখানেই ডাক্তার থাকে না মর্মে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকতা মোসাম্মৎ হাসিনা আক্তার বরাবর লিখিত অভিযোগ করেন বালিগাও ইউনিয়নের বাসিন্দা ও বালিগাও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বালিগাও বাজারে অবস্থিত বালিগাও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কাজী সোনিয়া নামক একজন ডাক্তার চিকিৎসা  দেওয়ার জন্য নিয়োজিত থাকলেও সে আসে না।

জনবহুল দুটি ইউনিয়নের ২০ হাজারের অধিক জনগণ ডাক্তারের অবহেলার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

আলমগীর কবির জানান, করোনার কারণে লকডাউনে থাকা সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নিতে গিয়ে ফিরে যায়, ডাক্তার নাই। দ্রুত সময়ের মধ্যে অন্তত একজন অভিজ্ঞ ডাক্তার আমাদের এখানে দেয়া হউক।

উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: হাসিনা আক্তার জানান, লিখিত একটি অভিযোগ পেয়েছি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আমি উপজেলার প্রত্যেক ডাক্তারকে দায়িত্ববোধের সাথে কাজ করতে বলেছি। যদি কেউ অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads