৫৮০০ পরিবারের মাঝে ত্রান দিয়েছেন হাজি মো. ওহেদুজ্জামান মেম্বার ও কাইয়ুম ভান্ডারী

সংগৃহীত ছবি

সারা দেশ

৫৮০০ পরিবারের মাঝে ত্রান দিয়েছেন হাজি মো. ওহেদুজ্জামান মেম্বার ও কাইয়ুম ভান্ডারী

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০২০

কেরানিগঞ্জের ইউপি সদস্য ওহেদুজ্জামান মেম্বার ও কাইয়ুম ভান্ডারী ৫৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা ইকুরিয়া বাজারে নিজেদের অর্থায়নে আজও ৩০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন তারা।

ইউপি সদস্য হাজি ওহেদুজ্জামান বলেন, আমরা করোনা ভাইরাসের সংক্রমণে কর্মহীন মানুষদের ৭ এপ্রিলের থেকে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেই। এলাকার মেম্বার হিসেবে সরকারি ত্রানের পাশাপাশি আমাদের নিজেদের অর্থায়নে ১ মাস ৫ দিন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।

ইতোমধ্যে নিজেদের উদ্যোগে ৫৮০০ পরিবারকে সহায়তা দিয়েছি সামনের দিন গুলোতে তাদের পাশে আছি।

তিনি আবারো, মধ্যবিত্ত যাদের লিষ্টে বা তালিকায় নাম দিতে নিজেরা অসংগতি মনে করেছেন তাদের গোপনীয়তা বজায় রেখে যোগাযোগ করতে বলেছেন।

আওয়ামী লীগ নেতা কাইয়ূম ভান্ডাড়ী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে আমাদের এলাকায় কর্মহীন, ভ্যান চালক, রিস্কা চালক, গার্মেন্টস, বিভিন্ন ধরণেরর কর্মজীবি স্থায়ী, অস্থায়ী বসবাসরত মানুষের ভোটার আইডি সংগ্রহের মাধ্যমে ১ মাস ৫দিন নিজেদের অর্থায়নে ত্রান বিতরণ অব্যাহত রেখেছি।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে তালিকা তৈরি করে নিজেদের অর্থায়নে আজও ৩০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করেছি।

এসময়ে আওয়ামী লীগ নেতা আসাদ উল্ল্যাহ আসাদ ও হাজি মোঃ নাঈম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads