আইন-আদালত

জামিন পেলেন এমপি নিক্সন চৌধুরী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০২০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্টে জামিনের পর এবার ফরিদপুরের জজ কোর্ট থেকেও জামিন পেলেন সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকার মুচলেকা নিয়ে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত তাকে জামিন দেন বলে জানিয়েছেন এমপির আইনজীবী।

জামিনের পর সংসদ সদস্য নিক্সন বলেন, ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার এ বিরুদ্ধে করা মামলার গুরুত্ব হারিয়েছে কিনা সে বিবেচনা আদালত করবে।

গত ১০ই অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেযারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আচরণ বিধি ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ১৫ই অক্টোবর চরভদ্রাসন থানায় এ মামলা করেন নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads